আমুদরিয়া নিউজ: তেলেঙ্গানায় ইন্টারমিডিয়েট কলেজের প্রচলিত ব্যবস্থা তুলে দিয়ে নতুন ১০+২ শিক্ষাব্যবস্থা চালুর পরিকল্পনা করেছে রাজ্য সরকার। আগামী শিক্ষাবর্ষ (২০২৭-২৮) থেকেই এই নিয়ম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় একাদশ ও দ্বাদশ শ্রেণি স্কুলশিক্ষার আওতায় চলে আসবে। শিক্ষাকে তিনটি ভাগে ভাগ করার পরিকল্পনা রয়েছে—প্রাথমিক (নার্সারি থেকে চতুর্থ শ্রেণি), মাধ্যমিক (পঞ্চম থেকে অষ্টম) এবং উচ্চমাধ্যমিক (নবম থেকে দ্বাদশ)।
মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডির মতে, দশম শ্রেণির পর পড়াশোনা ছেড়ে দেওয়ার প্রবণতা কমানো এবং শিক্ষার মান বাড়ানোই এই সিদ্ধান্তের লক্ষ্য। তবে ইন্টারমিডিয়েট বোর্ড ও কলেজগুলির ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত নিয়ম এখনও তৈরি হয়নি।
Total Views:
0