দিল্লিতে নারী আন্দোলনকারীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

আমুদরিয়া নিউজ: ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে বিক্ষোভ চলাকালীন নারী আন্দোলনকারীদের ওপর পুলিশি নির্যাতনের অভিযোগ উঠেছে। আটক করার পর পুলিশের ভ্যানে নারী পুলিশ সদস্যরা তাঁদের মারধর করেন, গলা চেপে ধরেন এবং যৌনাঙ্গে লাথি মারেন বলে অভিযোগ বিক্ষোভকারীদের। তাঁদের ফোনও কেড়ে নেওয়া হয় বলে দাবি।

সংবাদমাধ্যম এক আন্দোলনকারী জানান, রবিবার মধ্য দিল্লিতে শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালীন ১৬ জনকে আটক করে পুলিশ। তাঁদের মধ্যে ১৫ জনই নারী ছিলেন বলে দাবি তাঁর। আটক অবস্থায় কয়েকজনের ওপর শারীরিক নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ করেন তিনি।

তবে এই অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলির সত্যতাও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *