বাংলার মনীষীদের নামে লোকভবনের ছ’টি প্রবেশদ্বার

আমুদরিয়া নিউজ: রাজভবনের নাম বদলে লোকভবন হওয়ার পর এ বার বদল আসছে তার ছ’টি প্রবেশদ্বারের নামেও। বাংলার সাহিত্য, সমাজ সংস্কার, স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িত ছ’জন বিশিষ্ট ব্যক্তিত্বের নামে নামকরণ করা হচ্ছে এই প্রবেশদ্বারগুলির।

দক্ষিণ দিকের প্রবেশদ্বারের নাম হচ্ছে ‘ঋষি বঙ্কিমচন্দ্র দ্বার’। সাধারণ মানুষের প্রবেশের গেটের নাম রাখা হচ্ছে ‘কবিগুরু দ্বার’। কলকাতা হাইকোর্টের দিকের গেটের নাম হচ্ছে ‘বিধানচন্দ্র রায় দ্বার’। এ ছাড়া পূর্ব দিকের গেটের নাম ‘সিধু-কানহো দ্বার’, উত্তর-পূর্ব দিকের গেট ‘রামমোহন রায় দ্বার’ এবং উত্তর-পশ্চিম দিকের গেট ‘ক্ষুদিরাম বোস দ্বার’।

নতুন নামকরণের মাধ্যমে বাংলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *