আমুদরিয়া নিউজ: পরিচালক করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হিসেবে হাজির হচ্ছেন বলিউডের ভাইজান। এটিই অনুষ্ঠানের শেষ সিজন হতে চলেছে। আর সেই সিজনের প্রথম পর্বেই করণের সঙ্গে আড্ডায় মাতবেন সালমান।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানের নতুন ঝলক। সেখানে দুই তারকার কথোপকথনে উঠে এসেছে হাসি-মশকরা। এর আগেও একাধিকবার ‘কফি উইথ করণ’-এ হাজির হয়েছেন সালমান। এবার শেষ সিজনের প্রথম পর্বে তাঁর সঙ্গে করণের আড্ডায় কী কী চমক থাকে, সেদিকেই তাকিয়ে অনুরাগীরা।
Total Views:
0