আমুদরিয়া নিউজ: জনপ্রিয় মার্কিন টিভি শো ‘হিরোস’ এবং ‘ন্যাশভিল’ খ্যাত জনপ্রিয় অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ার ৩৬ বছর বয়সে মারা গেছেন। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তাঁর বাবা স্কিপ প্যানেটিয়ার মেয়ের মৃত্যুর দুঃখজনক খবরটি নিশ্চিত করে প্যানেটিয়ারকে একটি “অসাধারণ আলো এবং প্রকৃতির শক্তি” হিসেবে বর্ণনা করেছেন।
শৈশব থেকে অভিনয় শুরু করা প্যানেটিয়ার ‘রিমেম্বার দ্য টাইটানস’ চলচ্চিত্র ও সায়েন্স ফিকশন সিরিজ ‘হিরোস’-এ অভিনয় করে বিশ্বজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।
Total Views:
0