উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রীর সফর

আমুদরিয়া নিউজ: শপথ নেওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ২০ মে তিনি উত্তরকন্যায় জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। উত্তরবঙ্গে নির্বাচনে বিজেপির ব্যাপক সাফল্য এবং তৃণমূলের খারাপ ফলের পর এই সফরকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়ন, পরিকাঠামো, শিল্প, কর্মসংস্থান ও বড় প্রকল্পগুলি নিয়ে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, এখন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *