বিচারের প্রতিশ্রুতি পেয়ে কান্নায় ভেঙে পড়লেন অভয়ার মা

আমুদরিয়া নিউজ : আর জি কর কাণ্ডে বিচারের আশ্বাস দিয়ে বিধানসভায় আবেগঘন মুহূর্তের সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জবাবি ভাষণে তিনি বলেন, “আর জি করের বিচার হবে” এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আশ্বাস দেন। এই কথা শুনেই বিধানসভায় আবেগে ভেঙে পড়েন নিহত তরুণী চিকিৎসকের মা, যিনি বর্তমানে পানিহাটির বিধায়ক।
মুখ্যমন্ত্রী জানান, মামলার তদন্তে ইতিমধ্যেই তিনজন আইপিএস আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও ব্যবস্থা নেওয়া হবে। তিনি আর জি কর, রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ-সহ একাধিক আলোচিত ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন।
রাজ্য সরকার নতুন করে মামলার তদন্ত শুরু করেছে। তদন্তকারীরা তৎকালীন পুলিশ কর্তাদের ভূমিকা ও সম্ভাব্য নির্দেশনার বিষয়েও খতিয়ে দেখছেন। এদিকে, মুখ্যমন্ত্রীর আশ্বাসে দীর্ঘদিনের বিচার প্রত্যাশায় থাকা অভয়ার পরিবার নতুন করে আশা দেখছে বলে অনেকে মনে করছেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *