আমুদরিয়া নিউজ: ২০০১ সালের ৯/১১ সন্ত্রাসী হামলার পর নিউইয়র্কের ম্যানহাটনের বাতাস মারাত্মক বিষাক্ত ছিল জেনেও তৎকালীন নেতারা আমজনতার কাছে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি চেপে গিয়েছিলেন। সম্প্রতি প্রায় ১ লক্ষ ৭০ হাজার গোপন নথি প্রকাশ করে এই বিস্ফোরক দাবি করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানী।
মেয়র জানান, টুইন টাওয়ার ধসে পড়ার পর গ্রাউন্ড জিরোর বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত ‘অ্যাসবেস্টস’ এর কারণে হাজার হাজার মানুষ ক্যানসারসহ নানা মারণব্যাধিতে আক্রান্ত হন এবং প্রাণ হারান। অথচ তৎকালীন প্রশাসন সবাইকে আশ্বস্ত করেছিল যে বাতাস সম্পূর্ণ নিরাপদ। সংবাদ সম্মেলনে উপস্থিত সমাজকর্মী জন স্টুয়ার্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলে টানা ২৫ বছর এই সত্য গোপন করে রাখা হয়েছিল।
Total Views:
0