৫২,৮৭৮ কোটি টাকায় আইডিবিআই ব্যাঙ্ক অধিগ্রহণের পথে ফেয়ারফ্যাক্স

আমুদরিয়া নিউজ: ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রায় ৫২,৮৭৮ কোটি টাকার বিনিময়ে আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২ শতাংশ শেয়ার কিনতে চলেছে কানাডার সংস্থা ফেয়ারফ্যাক্স ফিনান্সিয়াল হোল্ডিংস। সংস্থাটির কর্ণধার প্রেম ওয়াটসার প্রতি শেয়ারের দাম ৮১ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছেন। যা কেন্দ্রের নির্ধারিত দামের থেকেও বেশি। ২০২২ সালের অক্টোবর মাসে এই ব্যাঙ্ক বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছিল। দীর্ঘদিনের আর্থিক সঙ্কট কাটিয়ে আইডিবিআই ব্যাঙ্ককে আরও শক্তিশালী করে তোলাই এই পদক্ষেপের অন্যতম লক্ষ্য। তবে অধিগ্রহণের আগে রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে ফেয়ারফ্যাক্সকে। এই অধিগ্রহণের ফলে ভারতের ব্যাঙ্কিং ক্ষেত্রে নতুন করে বড় ভূমিকা নেওয়ার সুযোগ দেখছে কানাডার সংস্থাটি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *