আমুদরিয়া নিউজ: নতুন শিক্ষাবর্ষের শুরুতেই অস্ট্রিয়ায় ১৪ বছরের কম বয়সী বালিকাদের জন্য স্কুলে হিজাব বা বোরকার মতো সনাতন মুসলিম হেডস্কার্ফ পরা নিষিদ্ধ করে নতুন একটি আইন কার্যকর হয়েছে। দেশটির সরকারি ও বেসরকারি সব স্কুলের জন্যই এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
দেশটির ইন্টিগ্রেশন মিনিস্টার ক্লডিয়া বাউয়ার জানান, শৈশব থেকেই মেয়েদের ওপর নিয়ন্ত্রণ ও নিপীড়ন রুখতে এবং লিঙ্গ সমতা নিশ্চিত করতেই এই আইন আনা হয়েছে। তবে সমালোচকদের মতে, এই পদক্ষেপ দেশে মুসলিম-বিরোধী মনোভাবকে আরও উস্কে দেবে এবং এটি সংবিধানেরও পরিপন্থী হতে পারে। অস্ট্রিয়ার অফিশিয়াল ইসলামিক কমিউনিটিও (IGGÖ) এই নিষেধাজ্ঞার তীব্র বিরোধিতা করেছে।
Total Views:
0