আমুদরিয়া নিউজ: উত্তরপ্রদেশের কানপুরে প্রকাশ্যে রাস্তার ধারে প্রস্রাব করার প্রতিবাদকে কেন্দ্র করে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাকাদেও এলাকার ওম চৌরাহার কাছে এক যুবকের এমন আচরণের প্রতিবাদ করেছিলেন ৪৭ বছরের এক ব্যক্তি।
অভিযোগ, এরপর চার যুবক তাঁকে মারধর করে। ঘটনার দু’দিন পর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার কিছু অংশ সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজের সূত্র ধরে অভিযুক্তদের খোঁজ চলছে।
Total Views:
0