শিলিগুড়িতে ব্রাউন সুগার-সহ গ্রেফতার ১

আমুদরিয়া নিউজ: শিলিগুড়িতে ফের মাদকবিরোধী অভিযানে সাফল্য পুলিশের। শুক্রবার রাতে খালপাড়া পুলিশ আউটপোস্টের অভিযানে ২৭৮ গ্রাম ব্রাউন সুগার এবং ৫ লক্ষ ৮ হাজার ৭৫০ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩৭ বছরের প্রদীপ প্রসাদ নামে এক ব্যক্তিকে। তিনি শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

উদ্ধার হওয়া মাদক ও নগদ টাকার উৎস নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মাদক পাচারচক্রের সঙ্গে অভিযুক্তের যোগ রয়েছে কি না, পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *