আমুদরিয়া নিউজ: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে যুক্ত একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কলকাতা, দিল্লি ও রাঁচি মিলিয়ে মোট সাতটি স্থানে চলছে এই অভিযান।
একটি উর্দু সংবাদপত্র সংস্থা এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অর্থপাচার মামলার তদন্তে এই তল্লাশি বলে ইডি সূত্রে জানা গিয়েছে। ঘটনায় নথি ও বিভিন্ন আর্থিক তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Total Views:
0