অ্যালগরিদম বন্ধের সুযোগ! টেক জায়ান্টদের রাশ টানতে অস্ট্রেলিয়ার নতুন আইন

আমুদরিয়া নিউজ: সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের কনটেন্ট দেখানোর স্বয়ংক্রিয় ‘অ্যালগরিদম’ বন্ধ বা চালু রাখার পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীদের হাতে দিতে নতুন একটি খসড়া আইন প্রস্তাব করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সরকার। মেটা, গুগল বা টিকটকের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই সুযোগ না দিলে তাদের বিশাল অঙ্কের জরিমানার মুখোমুখি হতে হবে।

দেশটির যোগাযোগ মন্ত্রী আনিকা ওয়েলস জানান, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতেই এই ‘ডিজিটাল ডিউটি অব কেয়ার’ আইন আনা হচ্ছে। তবে বিরোধী দল এই প্রস্তাবের সমালোচনা করে একে সেন্সরশিপ বা মত প্রকাশের স্বাধীনতা হরণের চেষ্টা বলে আখ্যা দিয়েছে। ব্যবহারকারীরা এই অ্যালগরিদম সুবিধা নিজে থেকে চালু (Opt-in) নাকি বন্ধ (Opt-out) করবেন, তা বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *