আমুদরিয়া নিউজ:মাতৃত্বের সময়ও শরীরচর্চা চালিয়ে যাচ্ছেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সামাজিক মাধ্যমে নিজের অনুশীলনের ছবি ও ভিডিও শেয়ার করে তিনি জানিয়েছেন, চিকিৎসকের অনুমতি এবং প্রশিক্ষিত বিশেষজ্ঞের পরামর্শ মেনেই শরীরচর্চা করছেন তিনি।
একইসঙ্গে অনুরাগীদের সতর্ক করে সামান্থা বলেন, গর্ভাবস্থায় প্রত্যেকের শারীরিক পরিস্থিতি আলাদা। তাই তাঁর অনুশীলন দেখে কেউ যেন একইভাবে শরীরচর্চা শুরু না করেন।
Total Views:
0