আমুদরিয়া নিউজ:বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে ও ওয়াকার ব্ল্যাঙ্কোর সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। সংবাদ সূত্রের দাবি, প্রায় দু’বছরের সম্পর্কের পর দু’জনেই নাকি বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন।
২০২৪ সালে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে তাঁদের এক সাথে দেখা যাওয়ার পর থেকেই সম্পর্কের গুঞ্জন ছড়ায়। পরে সামাজিক মাধ্যমেও একাধিকবার তাঁদের সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। যদিও বিচ্ছেদের খবর নিয়ে অনন্যা বা ওয়াকার এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
Total Views:
0