আমুদরিয়া নিউজ: সাধারণ মানুষের অভিযোগ সরাসরি শুনতে রাজ্যের বিডিও, এসডিও, ডিএম ও মিউনিসিপ্যাল কমিশনারদের সপ্তাহে দু’দিন ‘জনতার দরবার’ বসানোর নির্দেশ দিল নবান্ন। মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই সাধারণ মানুষ আধিকারিকদের কাছে নিজেদের সমস্যা জানাতে পারবেন।
ওই সময়ে অন্য বৈঠক বা সরকারি কর্মসূচি না রাখার নির্দেশও দেওয়া হয়েছে। অভিযোগের পর কী পদক্ষেপ নেওয়া হল, তার রেকর্ড রাখার পাশাপাশি আধিকারিকদের যোগাযোগের নম্বর ও ই-মেল প্রকাশের নির্দেশ দিয়েছে নবান্ন।
Total Views:
0