আমুদরিয়া নিউজ:প্রশ্নপত্রে ভুলত্রুটি ধরা পড়ায় ইউজিসি নেট জুনের ইংরেজি, কমার্স ও সোশ্যিওলজি বিষয়ের পরীক্ষা বাতিল করল এনটিএ। আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর ওই তিন বিষয়ের পুনর্পরীক্ষা নেওয়া হবে। এজন্য কোনো অতিরিক্ত ফি লাগবে না এবং শীঘ্রই অফিশিয়াল সাইটে নতুন অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে। তবে এই পুনর্পরীক্ষার জেরে বাকি ৮৪টি বিষয়ের ফলপ্রকাশে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে সংস্থা।
Total Views:
0