আমুদরিয়া নিউজ:আরএসএস প্রধান মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন ইউএসসিআইআরএফ। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে জড়িত আরএসএস সদস্য ও ভারতীয় কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার পাশাপাশি ভাগবতের ভিসা বাতিলেরও আহ্বান জানানো হয়েছে।
আগামী ২৯ আগাস্ট নিউইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা মোহন ভাগবতের। তবে ইউএসসিআইআরএফের অভিযোগ প্রত্যাখ্যান করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আরএসএসও সংখ্যালঘুদের বিরুদ্ধে অসহিষ্ণুতার অভিযোগ অস্বীকার করেছে।
Total Views:
0