আমুদরিয়া নিউজ: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পরাজয়ের পর ইলন মাস্ক এক্সে ব্যঙ্গ করে লেখেন, ‘নির্বাচনে হস্তক্ষেপকারী স্পেস লেজারও এবার কাজ করেনি।’ নির্বাচনে ট্রাম্পের দলের প্রচারে প্রায় ২৫ কোটি ডলার ব্যয় করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় এমন মন্তব্য করেন তিনি। অন্যদিকে, টেক্সাসে জয়ী ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো অভিযোগ করেন, তাঁদের ৩০ কোটি ডলারের বেশি অর্থের প্রচার, অপপ্রচার, বিদেশি বট এবং এআই-নির্মিত ডিপফেকের মোকাবিলা করতে হয়েছে।
Total Views:
0