আমুদরিয়া নিউজ: আমেরিকার নিউ ইয়র্কের বিখ্যাত স্ট্যাচু অব লিবার্টির কাছে নিউ ইয়র্ক হারবারে একটি নৌকা উল্টে যাওয়ার ঘটনায় এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অবহেলার অভিযোগে নৌকার চালককে গ্রেফতার করেছে পুলিশ।গত শনিবার রাতে লিব্যার্টি আইল্যান্ডের কাছে একটি নৌকা উল্টে যাওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। ঘটনাস্থল থেকে প্রথমে উদ্ধার করা ১২ জনের অবস্থা স্থিতিশীল। তবে পরবর্তীতে পুলিশের ডুবুরি দল জল থেকে এক ২৭ বছর বয়সী নারী এবং এক পাঁচ মাস বয়সী কন্যাসন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।নৌকাটি উল্টে যাওয়ার পর কাছেই থাকা ‘সি দ্য সিটি’ (Sea the City) নামক একটি ট্যুর অপারেটর দল দ্রুত এগিয়ে এসে ১১ জনকে জল থেকে উদ্ধার করতে সাহায্য করেছিল। দুর্ঘটনার সঠিক কারণ এবং যাত্রীদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।
স্ট্যাচু অব লিবার্টির কাছে নৌকাডুবিতে নারী ও শিশুর মৃত্যু: চালক গ্রেফতার
Mother and Infant Daughter Die After Speedboat Capsizes Near Statue of Liberty; Captain Arrested
Leave a Comment