আমুদরিয়া নিউজ: উত্তরবঙ্গে চরবৃত্তির অভিযোগে পৃথক দুটি ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কাছে সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে আলিপুরদুয়ারের হাসিমারা সেনাশিবির থেকে এক জওয়ানকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল। শিলিগুড়ি আদালত তাঁকে দু’দিনের ট্রানজিট রিমান্ডে পাঞ্জাবে নিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে।
অন্যদিকে, কাঞ্চনজঙ্ঘা দেখার অজুহাতে নেপাল সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছেন চিনা নাগরিক ইউহাস লিউ। শুক্রবার ভোরে এসএসবি ও কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে ধরা পড়েন তিনি এবং তাঁর নেপালি গাইড দীনেশ পুরি। প্রয়োজনীয় নথি ছাড়াই সীমান্ত পার হওয়ার চেষ্টা করায় তাঁদের আটক করা হয়েছে। দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট পুলিশ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।
Total Views:
0