আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন নিকোলাস পুরান

আমুদরিয়া নিউজ: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরান।  সোমবার রাতে সমাজ মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ২৯ বছর বয়সি ক্রিকেটার। নিজের পোস্টে লেখেন, “অনেক ভাবনা চিন্তা করার পর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলাম।” তিনি জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব তিনি উপভোগ করেছেন। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ফ্র্যাঞ্চাইজ়ি লিগে তিনি অবশ্য খেলা চালিয়ে যাবেন। আট বছরের কেরিয়ারে ৬১ এক দিনের ম্যাচে ১৯৮৩ ও ১০৬ টি-টোয়েন্টি ম্যাচে ২২৭৫ রান করেছেন পুরান। তবে দেশের হয়ে টেস্ট খেলা হয়নি পুরানের। ২০২১-২২ সালের মধ্যে ২৩টা টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ়ের অধিনায়কত্ব করেছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *