আমুদরিয়া নিউজ: বিশ্বজুড়ে হঠাৎ করেই পুরনো বা সেকেন্ডহ্যান্ড বইয়ের বাজারে এক রহস্যময় বিক্রির ধুম পড়েছে। গত কয়েক মাসে বহু স্বাধীন বই বিক্রেতা লক্ষ্য করেছেন যে, হাজার হাজার উপন্যাস ও বই পাইকারি হারে কিনে দূরের বিভিন্ন গুদামে পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞদের ধারণা, সাধারণ পাঠকরা নন, বরং তথ্য হজম করার তীব্র ক্ষুধার্ত কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) প্রশিক্ষণের জন্য বিপুল পরিমাণ এই বইগুলো কেনা হচ্ছে।
২০২৩ সালের একটি মার্কিন আদালতের রায় অনুযায়ী, কপিরাইট আইন লঙ্ঘন না করে এআই সফটওয়্যারকে প্রশিক্ষণ দিতে এভাবে কেনা বই ব্যবহার করার অনুমতি দেওয়া হয়। সম্প্রতি আদালতের কিছু নথিতে প্রকাশ পেয়েছে যে, এআই চ্যাটবট ‘ক্লদ’-কে প্রশিক্ষণের দেওয়ার প্রক্রিয়ায় বইগুলো ধ্বংস বা মণ্ড করে ফেলা হচ্ছে, যা বইপ্রেমী ও বিক্রেতাদের মনে কিছুটা উদ্বেগ তৈরি করেছে।
Total Views:
0