আমুদরিয়া নিউজ: মে মাস থেকে শুরু হওয়া টানা দাবদাহের কারণে পশ্চিম ইউরোপের চরম আবহাওয়ার বিধ্বংসী প্রভাব এবার স্পষ্ট ধরা পড়েছে মহাকাশ থেকে পাঠানো স্যাটেলাইট চিত্রে। পরীক্ষিত ছবিতে সংকুচিত হিমবাহ, দাবদাহে পুড়ে যাওয়া বিস্তীর্ণ এলাকা, শুকিয়ে ধূসর হয়ে যাওয়া সবুজ মাঠ এবং নদ-নদীর আশঙ্কাজনক পানি হ্রাসের চিত্র ফুটে উঠেছে। এমনকি ফ্রান্সের ঐতিহাসিক ‘প্যালেস অব ভার্সাই’ (Palace of Versailles)-এর চারপাশের চিরচেনা সবুজ প্রান্তর এখন তামাটে মরুভূমির মতো দেখাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা ‘কোপার্নিকাস’ নিশ্চিত করেছে যে, নথিবদ্ধ ইতিহাসে পশ্চিম ইউরোপ এবারই সবচেয়ে উষ্ণতম জুন-জুলাই মাস পার করেছে। জলবায়ু পরিবর্তনের কারণেই এই তাপপ্রবাহ এত দীর্ঘস্থায়ী ও তীব্র রূপ নিয়েছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
Total Views:
0