আমুদরিয়া নিউজ: দীর্ঘ দুই দশক পর কলকাতায় ফিরে রবীন্দ্র সদনে দেওয়া সাহিত্যিক তসলিমা নাসরিনের আবেগঘন বক্তব্য এবার জায়গা পেল সাউথ পয়েন্ট স্কুলের দশম শ্রেণির বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে। মিড টার্ম পরীক্ষার ‘বোধপরীক্ষণ’ বিভাগে তাঁর বক্তব্যের অংশ দেওয়া হয়।
বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলে তসলিমা লেখেন, একসময় যে শহর থেকে তাঁকে চলে যেতে হয়েছিল, সেই কলকাতাতেই তাঁর বক্তব্য আজ পরীক্ষার গদ্যাংশ। তাঁর মন্তব্য, “মানুষকে নির্বাসিত করা যায়, লেখাকে বোধহয় অত সহজে নির্বাসিত করা যায় না।”
Total Views:
0