উত্তরকন্যা থেকে ফাইল সরানোর আশঙ্কায় বিক্ষোভ, মোতায়েন আধা সামরিক বাহিনী

আমুদরিয়া নিউজ : সোমবার ভোটের ফল প্রকাশ হতেই মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যা থেকে ফাইল সরানো হতে পারে বলে আশঙ্কা করেন বিজেপির নেতা-কর্মীদের অনেকে। মঙ্গলবার সকাল হতেই উত্তরকন্যার সামনে জড়ো হতে থাকেন বিজেপির নেতা-কর্মীদের একাংশ। অনেকে অবশ্য বিজেপির পতাকা বাইকে লাগিয়ে জয় শ্রীরাম স্লোগান দিতে দিতে তাতে গা ভাসিয়ে দেন। বিক্ষোভে, স্লোগানে মুখরিত হয়ে ওঠে উত্তরকন্যা চত্বর। খবর যায় পুলিশ-প্রশাসনের কাছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই আধা সামিরক বাহিনী ও পুলিশের কুইক অ্যাকশন টিম পাঠানো হয়। বেলা ২টো অবধি একাধিক টিম সেখানে পাহারায় ছিল। তার পরে আরও একটি টিম যায়। রাত পর্যন্ত উত্তরকন্যায় পুলিশের পাশাপাশি আধা সামরিক বাহিনী রয়েছে। উত্তরকন্যার এক অফিসারের বিরুদ্ধে এলাকার কয়েকজন দুর্ব্যবহারের অভিযোগ তুলেছেন। তাঁরা জানান, ওই অফিসার বিনা কারণে সকলের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। ক্ষুব্ধ আন্দোলনকারীরা ওই অফিসার গুরুত্বপূর্ণ ফাইল সরাতে পারেন বলেও আশঙ্কা করেছেন। উত্তরকন্যার এক অফিসার, যিনি এদিন কপালে তিলক কেটে এসেছিলেন, তিনি জানান, বিজেপি অনেকদিন পরে জিতেছে, একটু হইচই হতেই পারে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *