আমুদরিয়া নিউজ:কেন্দ্র ও রাজ্য সরকারের নানা নীতির প্রতিবাদে বামপন্থীদের দেশব্যাপী ‘আইন অমান্য’ ও ‘জেল ভরো’ আন্দোলনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। সোমবার আসানসোল পুলিশ লাইন এলাকায় ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও বিশাল পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়। বিক্ষোভের মাঝেই সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় মোদী সরকার ও বর্তমান রাজ্য সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। পরে পুলিশ মীনাক্ষী মুখোপাধ্যায় ও পার্থ মুখোপাধ্যায়-সহ একাধিক শীর্ষ বাম নেতা-নেত্রীকে গ্রেফতার করে। একই দিনে বাঁকুড়াতেও বামেদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়ায়।
Total Views:
1