পরকিয়ার প্রতিবাদ, স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

আমুদরিয়া নিউজ : স্বামীর পরকিয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তি ও তাঁর বাড়ির লোকজনের একাংশের বিরুদ্ধে। মালদার চাঁচল থানার খদিয়ারপুর গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম সাবিনা পারভিন(২৯)তাদের একটি আট বছরের ছেলে রয়েছে। অভিযোগ,একটি সন্তান হওয়ার পর থেকে প্রতিবেশী মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ায় তার স্বামী লালচন আলি।
এই নিয়ে গ্রামে একাধিকবার সালিশি সভা হলেও সমস্যা মেটেনি। সালিশি সভায় প্রকাশ্যে নিজের ছেলেকে আবার বিয়ে দেওয়ার হুমকি দেন লালচানের বাবা। অভিযোগ, সাবিনার উপরে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার বেড়ে যায়। গত রবিবার সাবিনাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশ তদন্তে নেমে বাড়ির লোকজনকে খুঁজছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *