কামানো মাথা, পরনে গেরুয়া বসন, নটী বিনোদিনীর লুকে চমক দিলেন শুভশ্রী

আমুদরিয়া নিউজ: রুক্মিণী মৈত্রর ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ রিলিজের এক সপ্তাহের মাথায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় তাঁর নতুন ছবির কথা ঘোষণা করেছিলেন। পরিচালক জানিয়ে দিয়েছিলেন ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিতে ‘বিনোদিনী’ হবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোমবার সেই ছবির লুক প্রকাশ্যে এনে চমকে দিয়েছেন অভিনেত্রী। যেখানে শুভশ্রীর কামানো মাথা। পরনে গেরুয়া বসন। গলায় কণ্ঠী। ললাটে চন্দনে আঁকা তিলক। দু’ বাহু প্রসারিত করে যেন মহাপ্রভুর শরণে শুভশ্রী। জানা গিয়েছে চরিত্রটি নিজের মতো করে গড়ে তুলতে জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন শুভশ্রী। সূত্রের খবর, শরীরচর্চাতেও জোর দিচ্ছেন তিনি। বদল এনেছেন ডায়েট চার্টেও। নতুন রূপে অভিনেত্রীকে দেখার জন্য মুখিয়ে দর্শক মহল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *