কলকাতার ইসকনের রথে ব্যবহৃত হল সুখোইয়ের চাকা!

আমুদরিয়া নিউজ: আগামী ২৭ জুন রথযাত্রা। কলকাতার রথযাত্রায় ইসকনের রথের ঐতিহ্য বরাবরের। এ বার সেই ঐতিহ্যের সঙ্গে যুক্ত হতে চলেছে যুদ্ধবিমান সুখোইয়ের নাম। কারণ এ বছর সুখোই যুদ্ধবিমানের ‘ফোর্থ জেনারেশন’-এর চাকা লাগানো হয়েছে ইসকনের রথে। শনিবার ইসকনের তরফে সেই চাকা লাগানোর পর ২৪ কিলোমিটার রথ চালিয়ে পরীক্ষা মূলকভাবে বিষয়টি দেখে নেওয়ার পর ওই রথগুলিকে এ বার রথযাত্রায় পথে নামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসকন কলকাতার মুখপাত্র রাধারমণ দাস জানিয়েছেন, গত ৪৮ বছর ধরে বোয়িং-৭৪৭ বিমানের চাকার মাধ্যমে জগন্নাথদেবের রথ চালানো হয়েছে। কিন্তু ২০০৫ সালে দেখা যায় যে চাকার অবস্থা খুব একটা ভালো নয়। তাই বিকল্পের খোঁজে মাঠে নামে ইসকন কর্তৃপক্ষ। এবার লাগানো হয়েছে এমআরএফ-এর তৈরি যুদ্ধবিমান সুখোই-৩০ এর চাকা। এ বছর ইসকনের রথযাত্রার ৫৪ তম বর্ষ।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *