অভিষেকের দ্রুত শুনানির আর্জি খারিজ হাই কোর্টে

আমুদরিয়া নিউজ: তদন্তের তথ্য সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়া নিয়ে আপত্তি জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের করা দ্রুত শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, সব মামলা অবকাশকালীন বেঞ্চে পাঠানো যায় না। মামলাটির শুনানি আগামী ডিসেম্বরেই হওয়ার কথা।

উল্লেখ্য, ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে গত ২৭ আগস্ট উত্তেজনা ছড়ায়। ওই ঘটনার তদন্তে গত ১৪ অক্টোবর অভিষেককে ছয় ঘণ্টারও বেশি সময় জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *