আদানি গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্পের খরচ নিয়ে তদন্তের নির্দেশ কেন্দ্রের

আমুদরিয়া নিউজ: আদানি গোষ্ঠীর মহারাষ্ট্রের বিদ্যুৎ প্রকল্পের খরচ কম দেখানো নিয়ে বিতর্ক। সাতারা জেলার ১,৫০০ মেগাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্পের খরচ ৫,৬৭৫ কোটি টাকা থেকে কমিয়ে ৫৬.৭৫ কোটি টাকা দেখানোর অভিযোগ উঠেছে। বিষয়টি সামনে আসতেই ৬ নভেম্বর মহারাষ্ট্রের বন দফতরকে তদন্তের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক। অভিযোগ, প্রকল্পের খরচ কম দেখানোয় বন্যপ্রাণী সংরক্ষণের জন্য জমা দেওয়ার অর্থও ২২৭ কোটি টাকা থেকে কমে প্রায় ২.২৭ কোটি টাকা হয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের বন দফতর তদন্ত শুরু করেছে। অন্যদিকে, আদানি গোষ্ঠীর দাবি, প্রকল্পের কাজ সম্পূর্ণ ব্যক্তিগত জমিতে হচ্ছে, কোনও বনভূমিতে নয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *