আমুদরিয়া নিউজ: টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ নিয়ে আপত্তি তুললেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। ১৭ সেপ্টেম্বরের বোর্ড বৈঠকে পাঁচ বছরের জন্য পুনর্নিয়োগের সিদ্ধান্তে পদ্ধতিগত ত্রুটি ছিল বলে অভিযোগ করে তিনি সিদ্ধান্তটিকে অবৈধ বলে দাবি করেছেন।
নোয়েল টাটার অভিযোগ, পুনর্নিয়োগের বিষয়টি বৈঠকের নির্ধারিত আলোচ্যসূচিতে ছিল না এবং প্রয়োজনীয় সম্মতিও নেওয়া হয়নি। তিনি বৈঠকের সম্পাদনা হীন ভিডিয়ো রেকর্ডিং ও অন্যান্য নথি চেয়েছেন। বিষয়টি নিয়ে টাটা সন্সের বোর্ড ও টাটা ট্রাস্টসের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে।
Total Views:
0