দেব-শুভশ্রীর ‘দেশু-৭’-এর টিজারে অ্যাকশন-রোম্যান্সের ঝলক

আমুদরিয়া নিউজ:পুজোয় বড় পর্দায় ফিরছেন দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোমবার প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন ছবি ‘দেশু সাত’-এর টিজার। অ্যাকশন, রোম্যান্স ও অনির্বাণ ভট্টাচার্যের উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।

ছবি মুক্তির আগেই প্রিমিয়ারের ৭ হাজার গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন দেব। ছবিতে দেব-শুভশ্রী ছাড়াও রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রজতাভ দত্ত, কাঞ্চন মল্লিক ও অপরাজিতা আঢ্য। ১৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *