বিদায় আন্তর্জাতিক ফুটবলকে, মেসির এবার নতুন রূপ ও মহা পরিকল্পনা

আমুদরিয়া নিউজ: লিওনেল মেসি আর্জেন্টিনার জার্সিতে তাঁর জীবনের শেষ ম্যাচটি খেলতে চলেছেন। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের মাধ্যমে দেশের হয়ে রেকর্ড ২০৮তম ম্যাচ খেলে আবেগঘন বিদায় জানাবেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার।
গত ৩১ আগস্ট, স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালের পরাজয়ের ছয় সপ্তাহ পর, নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন মেসি। তবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ইন্টার মায়ামির হয়ে তাঁর ক্লাব ক্যারিয়ার ২০২৮ সাল পর্যন্ত জারি থাকছে, যা প্রতি বছর পরিস্থিতি অনুযায়ী পর্যালোচনা করা হবে। ঘনিষ্ঠদের মতে, শুধু খেলোয়াড় হিসেবেই নয়, ইন্টার মায়ামির অন্যতম মালিক এবং ব্যবসায়ী হিসেবেও ফুটবল বিশ্বের সমীকরণ বদলে দিতে মেসির ভবিষ্যৎ পরিকল্পনা অত্যন্ত দীর্ঘমেয়াদী ও সুদূরপ্রসারী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *