আমুদরিয়া নিউজ: রেল পরিকাঠামো শক্তিশালী করতে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে মোট ₹৪,১৭৮.১৩ কোটি টাকার দুটি প্রকল্পে অনুমোদন দিয়েছে রেল মন্ত্রক। প্রকল্প দুটির আওতায় মোট ২৩৬ কিলোমিটার রেলপথের সক্ষমতা বাড়ানো হবে।
এর মধ্যে স্যালেম–করুর–দিণ্ডিগুল ১৫৯ কিলোমিটার রেলপথ ডাবলিংয়ে খরচ হবে ₹২,২৪১.৬৭ কোটি। পাশাপাশি আরাক্কোনাম–রেণিগুণ্টা ৭৭ কিলোমিটার পথে তৃতীয় ও চতুর্থ লাইন তৈরিতে বরাদ্দ হয়েছে ₹১,৯৩৬.৪৬ কোটি।
রেলের বক্তব্য, এই প্রকল্পগুলি সম্পূর্ণ হলে যাত্রী ও পণ্যবাহী ট্রেন চলাচলের ক্ষমতা বাড়বে, যানজট কমবে এবং গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ আরও মসৃণ হবে।
Total Views:
0