তামিলনাড়ুর উপকারাগার থেকে ১৭ বন্দির পালানোর অভিযোগ, গ্রেফতার ৪

আমুদরিয়া নিউজ: ভারতের তামিলনাড়ুর থেনি জেলার একটি উপকারাগার থেকে ১৭ বন্দির পালানোর অভিযোগ উঠেছে। সোমবার রাতে এক বন্দি অসুস্থ বলে খবর দিয়ে কারারক্ষীদের সেলের কাছে ডেকে তাঁদের উপর হামলা চালিয়ে বন্দিরা পালিয়ে যান বলে অভিযোগ। ঘটনায় তিন কারারক্ষী আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে।

পলাতক বন্দিদের ধরতে ১৭টি বিশেষ দল গঠন করেছে পুলিশ। মঙ্গলবার সকাল পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। দিন্ডিগুল, মাদুরাই এবং প্রতিবেশী কেরালার ইদুক্কি জেলাতেও তল্লাশি ও নজরদারি জোরদার করা হয়েছে। বন্দিদের পালানোর ঘটনা পূর্বপরিকল্পিত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *