জাতীয় নিরাপত্তায় আপস নয়, পাকিস্তানকে কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রীর

আমুদরিয়া নিউজ: ‘শান্তি চাই, তবে দুর্বলতা ভেবে ভুল করলে বড় ভুল হবে’—পাকিস্তানকে কড়া বার্তা প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। এনডিটিভি ডিফেন্স সামিট ২০২৬-এ তিনি বলেন, ভারত কোনও প্রতিবেশী দেশের জমি দখল করতে বা যুদ্ধ বাধাতে চায় না। তবে দেশের নিরাপত্তার সঙ্গে কোনও আপসও করা হবে না।

রাজনাথের বার্তা, প্রতিবেশী দেশ সন্ত্রাসবাদের পথ থেকে না সরলে জঙ্গিদের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে পিছপা হবে না ভারত। পহেলগাম হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারত আগেও উপযুক্ত জবাব দিয়েছে।

তিনি আরও জানান, ভারত আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। তবে সন্ত্রাসবাদকে মদত দেওয়া হলে সেই আলোচনার পথ বন্ধ হয়ে যাবে। জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারত আপসহীন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *