ট্রেনের এসি কামরা থেকে ৩১.৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

আমুদরিয়া নিউজ: ট্রেনে করে গাঁজা পাচারের অভিযোগে এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে প্রায় ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করল রেল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই ব্যক্তিকে।

জিআরপি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (SOG) এবং এনজেপি জিআরপির পুলিশ যৌথভাবে অভিযান চালায়। গুয়াহাটির থেকে আসা ডাউন রাজধানী এক্সপ্রেস এনজেপি স্টেশনের ৬ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছতেই এসি কামরায় তল্লাশি শুরু হয়। তল্লাশিতে দুটি বড় ট্রলি ব্যাগ উদ্ধার হয়। ব্যাগ খুলতেই মেলে ৩০ প্যাকেট গাঁজা। ওজন করে মোট ৩১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে খবর।

ঘটনায় গুয়াহাটির বাসিন্দা উজ্জল পাসোয়ান ও উজ্জ্বল চন্দ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, এনজেপি থেকে অন্য একটি ট্রেনে করে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের।

গাঁজা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দু’জনকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *