চলন্ত ট্রেন থেকে তরুণীকে ধাক্কা, গ্রেপ্তার অভিযুক্ত

আমুদরিয়া নিউজ : নভি মুম্বইয়ে একটি চলন্ত লোকাল ট্রেনে এক ব্যক্তি এক তরুণীকে ঠেলে ফেলে দেয়। ঘটনাটি ঘটে পানভেল থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেনে। অভিযুক্ত ব্যক্তি ভুল করে মহিলা কামরায় উঠে পড়ে। তখন কয়েকজন মহিলা যাত্রী তাকে কামরা থেকে নেমে যেতে বলেন। এতে সে রেগে যায় এবং হঠাৎ করে ১৮ বছর বয়সী এক কলেজছাত্রীকে চলন্ত ট্রেন থেকে বাইরে ঠেলে দেয়। মেয়েটি ট্রেন লাইনের পাশে পড়ে গুরুতর আহত হয়। আশেপাশের মানুষ দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। রেল পুলিশ দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এই ঘটনায় স্থানীয় ট্রেনের যাত্রী নিরাপত্তা এবং বিশেষ করে মহিলা যাত্রীদের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *