অনন্ত আম্বানির অধ্যাপক পদে নিয়োগ, প্রশ্নের মুখে নিউক্যাসল বিশ্ববিদ্যালয়

আমুদরিয়া নিউজ: ভারতের শিল্পপতি মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানিকে সাসটেইনেবিলিটি বা টেকসই উন্নয়ন বিষয়ে ‘প্রফেসরশিপ অব প্র্যাকটিস’ দিয়েছে ব্রিটেনের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়। সংরক্ষণ, জীববৈচিত্র্য ও প্রাণী কল্যাণে কাজের স্বীকৃতি হিসেবেই এই সম্মান বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এই নিয়োগ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পরিবেশবিদ এবং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকের প্রশ্ন, তেল-গ্যাস ব্যবসার সঙ্গে যুক্ত পরিবারের সদস্যকে কীভাবে টেকসই উন্নয়নের অধ্যাপক হিসেবে নিয়োগ দেওয়া হল।

রিলায়েন্সের নবায়নযোগ্য জ্বালানি বিভাগের দায়িত্বে থাকা অনন্ত আম্বানি গুজরাটে ‘ভান্তারা’ নামে বিশাল বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রাণী পরিচর্যা কেন্দ্র গড়ে তুলেছেন। সেখানে বহু প্রাণীর পরিচর্যা করা হয়। এই কাজের স্বীকৃতিই তাঁর অধ্যাপক হিসেবে নিয়োগের অন্যতম কারণ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *