মাত্র ৮ দিনেই ১,০০০ কোটির ক্লাবে ‘রামায়ণ’, ভাঙল ‘বাহুবলী ২’-এর রেকর্ড!

আমুদরিয়া নিউজ: মুক্তির মাত্র ৮ দিনেই বিশ্বজুড়ে ১,০০০ কোটি টাকার ব্যবসা করল রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবি ‘রামায়ণ’। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবির বিশ্বব্যাপী আয় ১,০৩৩.৫৫ কোটি টাকা। এর মধ্যে ভারতের বাজার থেকে এসেছে ৬৭৫.০৫ কোটি এবং বিদেশ থেকে ৩৫৮.৫০ কোটি টাকা।

এই সাফল্যের মাধ্যমে দ্রুততম ১,০০০ কোটি আয়ের ক্ষেত্রে ‘বাহুবলী ২’-এর রেকর্ডকেও পিছনে ফেলেছে ছবিটি। রণবীর কাপুরের কেরিয়ারেও এটি প্রথম ১,০০০ কোটির ছবির তকমা পেল। দুর্দান্ত ব্যবসার পাশাপাশি দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনাও অব্যাহত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *