স্বরূপ বিশ্বাস ইস্যুতে নতুন পদক্ষেপ

আমুদরিয়া নিউজ :  টলিউডের ফেডারেশন ও টেকনিশিয়ান সংগঠনের প্রাক্তন সভাপতি স্বরূপ বিশ্বাসকে ঘিরে তদন্ত আরও তীব্র হয়েছে। যৌন হেনস্থা, তোলাবাজি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর থেকেই পুলিশ একের পর এক তল্লাশি চালাচ্ছে তাঁর সঙ্গে যুক্ত বিভিন্ন স্থানে।

এর আগে তাঁর ফ্ল্যাট ও সুরুচি সংঘ ক্লাবে তল্লাশি চালানো হয়। বুধবার তাঁকে সঙ্গে নিয়ে পুলিশ টেকনিশিয়ান স্টুডিওর অফিসেও অভিযান চালায় এবং ফেডারেশনের অফিসেও তল্লাশি শুরু করে।

অভিযোগ, টলিউডে একচেটিয়া প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তোলাবাজি ও কাজের বিনিময়ে টাকা আদায়ের মতো কর্মকাণ্ড চালাতেন তিনি। এক মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতেই মূলত মামলা শুরু হয়, যার পর একের পর এক অভিযোগ সামনে আসে।

তদন্তকারীদের দাবি, তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলির পরিধি খতিয়ে দেখা হচ্ছে এবং টলিউড ইন্ডাস্ট্রির ভেতরের আর্থিক ও প্রশাসনিক অনিয়মও এখন তদন্তের আওতায় এসেছে।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *