৬ নভেম্বর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা

আমুদরিয়া নিউজ: ৬ নভেম্বর থেকে শুরু হতে চলেছে এক সপ্তাহ ব্যাপী ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার নন্দনে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানের অন্যতম চমক হিসেবে থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশন। উদ্বোধনী ছবি হিসাবে দেখানো হবে অজয় কর পরিচালিত উত্তম-সুচিত্রা অভিনীত ‘সপ্তপদী’। এই বছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। এই বছর সঞ্চালকের ভূমিকায় থাকছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং জুন মালিয়া। এই বছর উদ্‌যাপিত হবে ঋত্বিক ঘটক, গুরু দত্ত, সন্তোষ দত্ত, রাজ খোসলা, সলিল চৌধুরী, রিচার্ড বার্টনের শতবর্ষ। বিশেষ সম্মান জানানো হবে শ্যাম বেনেগাল, ডেভিড লিঞ্চ, অরুণ রায়, রাজা মিত্র এবং শশী আনন্দকে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *