আমুদরিয়া নিউজ: ফুটবল মাঠের পর এবার অভিনয়ের জগতে পা রাখতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ান্স’-এর শুটিং শুরু হয়েছে। ব্রিটিশ পরিচালক ম্যাথিউ ভনের সঙ্গে যৌথভাবে সিরিজটি তৈরি করছেন তিনি।
ফুটবলজগতের অর্থ, প্রতিযোগিতা ও খেলোয়াড়দের জীবনের নানা দিক উঠে আসবে এই সিরিজে। এতে নিজের চরিত্রেই অভিনয় করবেন রোনাল্ডো। পাশাপাশি থাকছেন ব্রিটিশ অভিনেতা ড্যামিয়ান লুইস, র্যা পার ডেভ এবং প্রাক্তন ফুটবলার থিয়েরি অঁরি।
সিরিজটির মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি। ফুটবলের পাশাপাশি বিনোদন জগতেও নিজের পরিচিতি বাড়াতে এবার নতুন ইনিংস শুরু করলেন রোনাল্ডো।
Total Views:
0