শুভেন্দুর হাতে তৈরি ঝালমুড়ি খেলেন প্রধানমন্ত্রী মোদি

আমুদরিয়া নিউজ :  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সাংসদদের নৈশভোজে অংশ নেন, যেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে তৈরি ঝালমুড়ি খান। মোদি সেই ঝালমুড়িকে খুবই সুস্বাদু বলে মন্তব্য করেন এবং শুভেন্দুকে ধন্যবাদ জানান। এটি বাংলার ঝালমুড়ি নিয়ে রাজনৈতিক চর্চার ধারাবাহিকতারই অংশ, যা অতীতেও নির্বাচনী প্রচার ও বিভিন্ন আন্তর্জাতিক সফরে আলোচনায় এসেছে।

সেখানে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজ হাতে ঝালমুড়ি তৈরি করে মোদিকে পরিবেশন করেন। মোদী পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় ঝাড়গ্রামে ১০ টাকার ঝালমুড়ি খাওয়ার স্মৃতিও উল্লেখ করেন, যা পরে রাজনৈতিক প্রচার ও আলোচনায় জায়গা করে নেয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *