আমুদরিয়া নিউজ : তীব্র গরম ও হিটস্ট্রোকে দেশের বিভিন্ন অংশে যখন জনজীবন বিপর্যস্ত, তখন শরীর সুস্থ ও ঠাণ্ডা রাখার জন্য দেশি পানীয়ের উপর জোর দিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি এমন কিছু ঐতিহ্যবাহী গ্রীষ্মকালীন পানীয়ের কথা তুলে ধরেন, যা শরীরকে হাইড্রেট রাখে এবং গরমের প্রভাব কমাতে সাহায্য করে।
প্রচলিত সফট ড্রিঙ্কের পরিবর্তে তিনি দেশি ও প্রাকৃতিক পানীয় গ্রহণের পরামর্শ দেন। জনপ্রিয় গ্রীষ্মকালীন পানীয়গুলির মধ্যে রয়েছে—আম পান্না, লস্যি, ছাতুর শরবত এবং বেলের পানা। এসব পানীয় শরীর ঠাণ্ডা রাখার পাশাপাশি পুষ্টি ও শক্তি জোগাতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, এই ধরনের প্রাকৃতিক পানীয় গরমে ডিহাইড্রেশন ও হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক হতে পারে।
Total Views:
0