এক লাফে কলকাতায় চিকেনের দাম বাড়ল

 আমুদরিয়া নিউজ :  কিছুদিন আগে ডিমের দাম বাড়ার পর এবার চিকেনের দামও বেড়েছে। গত প্রায় তিন সপ্তাহ ধরে কলকাতা ও শহরতলিতে মুরগির দামও ধারাবাহিকভাবে বেড়েই চলেছে। মার্চের শুরুতে যেখানে কেজি প্রতি দাম ছিল ২২০–২৩০ টাকা, এখন তা বেড়ে প্রায় ২৭০ টাকায় পৌঁছেছে।

ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ফেডারেশন সভাপতির মতে, প্রচণ্ড গরমে ফার্মগুলিতে মুরগির অবস্থা খারাপ হওয়ায় উৎপাদন কমে গেছে, যার ফলে দাম বেড়েছে। পাশাপাশি তিনি কালোবাজারির অভিযোগও জানিয়েছেন। তিনি জানান, ২ কেজি ওজনের একটি মুরগি উৎপাদনে প্রায় ১৫০ টাকা খরচ হলেও বাজারে স্বাভাবিক দাম হওয়া উচিত ২২০–২৩০ টাকা। কিন্তু কালোবাজারির কারণে ২৭০ টাকায় বিক্রি হওয়াকে তিনি অন্যায় বলে মনে করেন ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *