রাস্তায় থুতু ফেললেই দিতে হবে ফাইন

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে শহর ও রাস্তাঘাট পরিচ্ছন্ন রাখতে নতুন নিয়ম চালুর ঘোষণা করেছেন অগ্নিমিত্রা পাল। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় থুতু ফেলা, পানের পিক, প্লাস্টিক বা আবর্জনা ফেললে জরিমানা করা হবে। বর্তমানে এই জরিমানার পরিমাণ ৫০০ টাকা, যদিও নতুন সরকার তা পরিবর্তন করবে কি না, তা এখনও জানায়নি। সচেতনতা বাড়াতে সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হচ্ছে এবং কোথাও নোংরা দেখলে স্বচ্ছ অ্যাপ-এ ছবি আপলোড করার আহ্বান জানানো হয়েছে। সরকারের লক্ষ্য শহরকে আরও পরিষ্কার, স্বাস্থ্যকর ও দূষণমুক্ত রাখা বলেই জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *